এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : সরকারের মেয়াদ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মৌলভীবাজারের শমশেরনগরে বিশাল গণমিছিল ও গণসংযোগ করা হয়।
রবিবার (৪ নবেম্বর) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে এবং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান জুয়েল আহমদ এর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সহযোগি সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতা-কর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে বিশাল এই গণমিছিল ও গণসংযোগ করা হয়। “শেখ হাসিনার সরকার বারবার দরকার”, “শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন” শ্লোগানে শ্লোগানে মুখরিত মিছিলের আওয়াজে শমশেরনগরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণের সময় চারিপাশ প্রকম্পিত হয়ে উঠে।
শাহ আলম চৌধুরী জয়
শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শমশেরনগরে গণমিছিল ও গণসংযোগ
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ৪, ২০১৮, ৬:২৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






