আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার’র সঙ্গে সি এন্ড এফ গ্রুপ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার ডা: গোলাম মো: মুনীর বলেছেন- বাংলাদেশটা আমার, আপনার ও সকলের। এজন্য সবাইকে মিলেমিশে দেশটাকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকারী সম্পদ সংরক্ষণ ও সরকারী সম্পদ বৃদ্ধি করতে নিরলস ভাবে কাজ করা জরুরি। জনসচেতনতা সৃষ্টি করে মানুষের মধ্যে দেশ প্রেম জাগানোও দরকার। তিনি বলেন- ইতিমধ্যে সিলেটের ১৩ টি শুল্ক স্টেশনের জন্য ৩০০শ একর ভুমি অধিগ্রহণের নীতিগত অনুমোদন হয়েছে একনেকে। শীগ্রই কাজ শুরু হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সকল অসম্ভব সম্ভব করা কঠিন কিছু নয়।
তিনি গতকাল ৫ নভেম্বর সোমবার সকাল ১১ টায় সিলেটের কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার’র সম্মেলন কক্ষে সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন- প্রতি-প্রত্যেকেই কাজের প্রতি গভীর মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা অর্জন সহজতর হবে। দেশ হবে উন্নত ও সমৃদ্ধশালী।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র সভাপতি শাহ আলম। মতবিনিময় সভা পরিচালনা করেন সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র সাধারণ সম্পাদক ও সমাজসেবী মো: বশিরুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র যুগ্ম সম্পাদক সহ-সভাপতি সুব্রত ধর চৌধুরী (পার্থ), অজি মো. কাওসার, অর্থ সম্পাদক মো. ইমদাদ হোসেন, কার্যকরী সদস্য বজলুর রহমান বাবুল, লোকমান আহমদ, সুনীল চন্দ্র দাশ, মো. এহসানুল আজিম লিটন, সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওর্য়াড কাউন্সিলর ও সাবেক কার্যকরী সদস্য রাশেদ আহমদ, সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র সদস্য সৈয়দ সাকিরুজ্জামান, মো: ইলিয়াছ মিয়া, সাবেক সহ-সভাপতি মো: আবুল কালাম, সাবেক অর্থ সম্পাদক হাজী মো: গিয়াস উদ্দিন খন্দকার, মো: বুরহান উদ্দিন, মো: হাফিজুর রহমান, মো: নাছির উদ্দিন, মো: মবশ্বির আলী, মো: আব্দুর রকিব, রাসেন্দ্র পাল, মো: আনোয়ার হোসেন, মিজানুর রহমান সোহেল, আলা উদ্দিন ও মো: শামসুল আলম প্রমুখ। মতবিনিময় সভায় সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ’র পক্ষ থেকে সিলেটের কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনার ডা: গোলাম মো: মুনীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।