এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃঅনুষ্ঠানের সিলেট বিভাগের অডিশন বুধবার
এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস এর সিলেট বিভাগের প্রাথমিক অডিশন আগামী ৭ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগ থেকে যে সকল প্রতিযোগীরা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে সকাল ৯ টায় কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবী বাজার, সিলেট এ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারোনি তারা অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহন করতে পারবে, প্রতিযোগীদের বয়সসীমা ৬ বছর থেকে ১৩ বছর পর্যন্ত । ৩ ডিসেম্বর ২০১৮ ইং থেকে এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই গানের রাজা, পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস প্রচার শুরু হবে। প্রতি সোমবার ও শুক্রবার রাত ৭.৫০ টায় , শুধুমাত্র চ্যানেল আই’তে প্রচারিত হবে।
চ্যানেল আই গানের রাজা
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৫, ২০১৮, ৬:৫৯ অপরাহ্ণ • ৩ বার পঠিত






