আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

দৌলতপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ॥ প্রকাশ্য দিবালোকে মটর সাইকেল চুরি আইন শৃংখলার অবনতি

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালীর গ্রামের মৃত আইন উদ্দিনের ছেলে, হোমিও ডাক্তার ওলিউল্লাহর বাড়িতে ৪ নভেম্বর রবিবার দিন গত রাত অনুমানিক ২:৩০ সময় অস্ত্রের মুখে বাড়ির লোক জন কে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিনি জানান, রাত অনুমানিক ২:৩০ সময় হঠাৎ আমার প্রধান দরজার তালা ভেঙ্গে ঘরে ৩ থেকে ৪ জন লোক প্রবেশ করে। আমি কিছু বুঝে ওঠার আগে আমার হাত ও চোখ বাঁধে এবং আমার স্ত্রীকে সহ অন্য একটি রুমের ভিতরে নিয়ে যায় এবং আমার মাথায় অস্ত্র ধরে আমাকে বলে তোদের ঘরে যে টাকা পয়সা আছে সব দিয়ে দে। এ মত অবস্থাতে
আমার ঘরে থাকা দৌলতখালী কবর স্থানের ২ লক্ষের মত ও আমার ব্যবসার কিছু টাকা সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৫০ হাজার নগদ টাকা ও আমার মেয়ে ও স্ত্রীর প্রায় ৫ ভরির অধিক স্বর্ণ অলংকার নিয়ে যায়। আমার ছোট ভাই ২য় তালায় থাকাতে ডাকাত বলে চিৎকার করে,
উপরে তোর ছোট ভাইকে মেরে দিবো। এর আগে হুন্ডা ৮০ সি সি মটোরসাইকেল চুরি হয়ে গেছে। এ বিষয়ে এলাকাবাসী
জানান, তাদের চিৎকার শুনে আমরা ছুটে এসে দেখি বাড়ি ঘরের আসবার পত্র সব এলো মেলো তারা সব কান্নাকাটি করছে।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরে – ই- আলম ছিদ্দিকী ঘটনা স্থল পরির্দশন করেন। এ বিষয়ে দৌলতপুর থানাতে
একটি অজ্ঞাত নামা মামলা হয়েছে।
এদিকে দৌলতপুর উপজেলা অগ্রণী ব্যাংকের সামনে থেকে প্রকাশ্য দিবালোকে ব্যাংকের সহকারী মাঠ সুপার ভাইজার গোলাম
কিবরিয়ার মটর সাইকেল চুরি হয়ে গেছে। জানাগেছে ৫ নভেম্বর সোমবার দুপুরে প্রতিদিনের মত মটর সাইকেল ব্যাংকের
সামনে রেখে কর্মরত ছিলেন সুপার ভাইজার গোলাম কিবরিয়া। কিছুক্ষণ পর এসে দেখেন তার মটর সাইকেল খানা কে বা কারা
চুরি করে নিয়ে গেছে। তিনি জানান তার গাড়ী নং কুষ্টিয়া-হ-১৩-৫৫৭৮, হেরো হোন্ডা স্পীলিন্ডার প্লাস। এ ব্যাপারে দৌলতপুর
থানায় জিডি হয়েছে। দৌলতপুরে আইন শৃংখলার চরম অবনতি দেখা দেয়ায় সাধারণ মানুষের মনে হতাশা বিরাজ করছে।