এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃসিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অর্ন্তভূক্ত মুক্তিযুদ্ধা শাখার সভাপতির দায়িত্ব নিলেন জাকারিয়া আহমদ শনিবার রাত ৮টায় দক্ষিন সুরমা জেলা কার্য়ালয়ে মুক্তিযুদ্ধা শাখার সাধারন সভা অনুঠিত হয়। সাধারন সভায় মুক্তিযুদ্ধা শাখার সকল পরিবহন শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে তাদের শাখাটি সুশৃঙ্গল ভাবে পরিচালনার জন্য জাকারিয়া আহমদকে অনুরোধ করেন। সকলের অনুরোধ ক্রমে তিনি সভাপতির দায়িত্ব গ্রহন করেন। সাধারন সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারন সম্পাদক মো. আজাদ মিয়া ও যুগ্ন সাধারন সম্পাদক মো. শাহাব উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো. মানিক খান, অর্থ সম্পাদক মামুনুর রসিদ মামুন, বাদাঘাট শাখার সভাপতি আব্দুল খালিক, মৌলভীবাজর শাখার সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক আলতাব চৌ:, সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, মদিনা মার্কেট শাখার সভাপতি আব্দুল হামিদ, তামাবিল শাখার সভাপতি লিটন আহমদ, মুক্তিযুদ্ধা শাখার সাবেক সম্পাদক আব্দুল হামিদ, তোফায়েল আহমদ, এমাদ উদ্দিম, সহ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রবীন শ্রমিক নেতা শামসুল হক শামসু প্রমুখ।
এছাড়াও অন্যান্য আঞ্চলিক কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন






