আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

টেলিফিল্মে অভিনয় করবেন ইসমাইল

বিনোদন প্রতিবেদক ::শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শিক্ষানুরাগী, সংস্কৃতিকর্মী,
নাট্যভিনেতা ইসমাইল মাহমুদ ‘স্বরে অ’ মাল্টিমিডিয়ার ব্যানারে
নির্মিতব্য দেড় ঘন্টার টেলিফিল্ম ‘ময়নার আয়না’-তে অভিনয় করবেন।
টেলিফিল্মটির পরিচালক শাহরিয়ার আহমদ শফি জানান, ‘ময়নার আয়না’র
সুটিং হবে শ্রীমঙ্গলের চা বাগান, হাওর, পাহাড়, সিলেটের সুনামগঞ্জের হাওর ও
নেত্রকোনায়। আগামী বছরের মার্চ মাসে সুটিং শুরু হবে এবং আগামী ঈদে
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে। ‘ময়নার আয়না’
টেলিফিল্মে ইসমাইল মাহমুদ প্রধান তিনটি চরিত্রের একটি চা বাগান
ব্যবস্থাপক ‘ময়ুন’ চরিত্রে অভিনয় করবেন। ত্রিভূজ প্রেমের সামাজিক এ
টেলিফিল্মের অন্য প্রধান চরিত্রে অভিনয় করবেন হাবিব ও ইরা।