আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি
প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৬নভেম্বর) সকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা
কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ
সদস্য সৈয়দা সায়রা মহসীন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের
নির্মান কাজ বাস্তায়ন করেছে। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন
নির্মাণ কাজে সরকারের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ ৮২ হাজার ২শত
৯০ টাকা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপে-ক্স ভিত্তি প্রস্তর
স্থাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় কমপ্লেক্স প্রাঙ্গণে এক আলোচনা সভার
আয়োজন করা হয়। এতে সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ
আনছার উদ্দিনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য
ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৩
আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। উদ্বোধনকালে উপস্থিত
ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান,উপজেলা
প্রকৌশলী মো. জহির মেহেদী হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
আজেদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রোমান মিয়া,
যুগ্ন সম্পাদক নয়ন দেব, মুক্তিযোদ্ধা অনাধীর চক্রবর্তী,মানিক মিয়া,
ছানু মিয়া,আব্দুল মালিক সহ সদর উপজেলা আওয়ামীলীগ এবং
অংঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী