আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের উপর মিথ্যা মামলা বাতিলের দাবিতে জগন্নাথপুরে লিফলেট বিতরন।

জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ
আয়োজনে আলোচনা সভা ও লিফলেট বিতরন অনুষ্টিত
হয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা
জিয়ার নি:শর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ
নায়ক তারেক রহমানের উপর ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা ও
ফরমায়েশী রায় প্রত্যাহারের দাবীতে আয়োজিত আলোচনা
সভায় বক্তারা অবিলম্বে দাবী বাস্তবায়নের আহবান জানান।
মঙ্গলবার (৬ নভেম্বর) জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের
শিবগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় জগন্নাথপুর
উপজেলা বিএপির সদস্য জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও
রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক
আশরাফুজ্জামান বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন মতিউর রহমান,
মুক্তাদির আহমদ, কনাই মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের ৯নং
ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ, ৮নং
ওয়ার্ড বিএনপির সভাপতি সোনাফর মিয়া, সাধারন
সম্পাদক আব্দুল জলিল মেম্বার, কোষাধক্ষ মামুন মিয়া, সিলেট
জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য রুনু আহমদ, সুনামগঞ্জ
জেলা ছাত্রদল নেতা রুয়েল মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা
মোশারফ হোসেন হেলাল, ইউপি স্বেচ্ছাসেবক দল নেতা
দিলসাদ আহমদ সাঈদ, শ্রমিক দল নেতা সুজন মিয়া, জাকির
হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাহি আহমদ, সাগর আহমদ
প্রমূখ। বক্তারা এম এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট
শিল্পপতি যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ শিক্ষানুরাগী গরীব-
দু:খী মেহনতি মানুষের বন্ধু ক্লিন ইমেজের ত্যাগী নেতা এম
এ ছাত্তার কে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে
মনোনয়ন প্রদানের দাবী জানান। পরে নেতৃবৃন্দ জনসাধারনের
হাতে লিফলেট তুলে দেন।