৭ই নভেম্বর জাতীয় বিপ-ব ও সংহতি দিবসে সিলেট জেলা ও মহানগর
বিএনপির উদ্যোগে বুধবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নরগরীর
সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির কার্যনির্বাহী
কমিটি, উপদেষ্টা পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের
নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম,
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক।
এদিকে অপর এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল
কাহের চৌধুরী শামীম জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর
শাখা সমূহকে ৭ই নভেম্বর বিপ-ব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়
পালনের আহ্বান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় বিপ-ব ও সংহতি দিবসে সিলেটে বিএনপির আলোচনা সভা
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৬, ২০১৮, ৪:৩১ অপরাহ্ণ • ১ বার পঠিত






