এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : পদোন্নতিজনিত বিদায়ী জনপ্রশাসন পদকপ্রাপ্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি ইউএনও মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন- অপর সংবর্ধিত ব্যক্তি মেয়র জুয়েল আহমেদ, সাহিত্যিক আহমদ সিরাজ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোসাহীদ আলী, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক মো. সানোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাংবাদিক সাব্বীর এলাহী, প্রণীত রঞ্জন দেবনাথ, মুজিবুর রহমান রঞ্জু, এম এ ওয়াহিদ রুলু, এস এ চৌধুরী জয়, শাহিন আহমদ, নুরুল মোহাইমিন মিল্টন, সিতারাম বীন, নির্মল এস পলাশ, আসহাবুর ইসলাম শাওন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক আবেগাপ্লুত হয়ে বলেন, সাম্প্রদায়ীক সম্প্রীতির কমলগঞ্জে কাজ করতে গিয়ে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সবাই যেভাবে সহযোগীতা করেছেন তা কোন দিনই ভোলার নয়। এখানে বিভিন্ন জাতির সংস্পর্শে আসার ও কাজ করার আমার সৌভাগ্য হয়েছে।
পৌর মেয়র জুয়েল আহমেদ বলেন, আমি সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হওয়ার পিছনে সাংবাদিকদের অবদান অনস্বীকার্য। তাদের বস্তনিষ্ঠ লেখনি আমাকে অনুপ্রানিত করেছে। সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে আমি প্রত্যাশা করি।
অনুষ্ঠান শেষে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সম্পাদক মোস্তাফিজুর রহমান।






