এমদাদুর রহমান চৌধুরী জিয়া:দুজন মহিলা শিক্ষার্থীকে নগদ ২০ হাজার টাকা এবং আরো দুজন মহিলাকে
দুটি সেলাই মেশিন প্রদান করেছে রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সি।
রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সির অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে
রোটারির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল অসহায়দের কল্যাণে
এই সাহায্য প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি
ডিস্ট্রিক্ট গভর্নর দিল নাশিন মহসিন।
রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সির প্রেসিডেন্ট রোটারিয়ান
ইশতিয়াক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন ডিস্ট্রিক্ট কনভেনশন চেয়ার রোটারিয়ান সামসুল হক দিপু, ডেপুটি
গভর্নর রোটারিয়ান আব্দুল মতিন এমপিএইচএফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান দেবাশীষ কুমার সিংহ,
রোটারিয়ান ইঞ্জিনিয়ার হাসিব আহমদ, রোটারিয়ান ডা. মুহাম্মদ
মোসাদ্দেক হোসেন, রোটারিয়ান অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা,
রোটারিয়ান নির্মল কুমার সিংহ, রোটারিয়ান প্রফেসর আব্দুল মুকিত
আজাদ, রোটারিয়ান ডা. ফারিজা সাবরিনা, রোটারিয়ান শ্যামল কুমার
অধিকারী আরএফএসএম, রোটারিয়ান মো. ওমর ফারুক, রোটারিয়ান সুহেল
আল মাহমুদ আরএফএসএম, রোটারিয়ান মো. আতাউর রহমান, রোটারিয়ান
এনামুল হক, রোটারিয়ান দুলাল সেন, রোটারিয়ান পাপ্পু দেব, রোটারিয়ান
ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস। বিজ্ঞপ্তি
রোটারি ক্লাব সিলেট রিজেন্সির আর্থিক সহযোগিতা ও সেলাই মেশিন প্রদান
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৬, ২০১৮, ৫:১৩ অপরাহ্ণ • ৩ বার পঠিত






