কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ একে বাংলা স্কুলে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রায় ১৪’শ সমাপনী পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, বোর্ড ও হরলিক্স বিতরণ এবং আশীর্বাদ প্রদান করা হয়েছে।বুধবার (৭ নভেম্বর) সকালে গুড নেইর্বাস মৌলভীবাজার সিডিপির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে্আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজিদ খান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, টিচার্স কালচারাল ক্লাব এর আহ্বায়ক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক মো: নূর উদ্দিন, অরুন কুমার সিংহ, সাংবাদিক শাব্বির এলাহী, প্রণীত রঞ্জন দেবনাথ, মোনায়েম খান প্রমুখ।






