আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি ব্রীজ ভেঙ্গে দশ গ্রামের ভোগান্তি বিঘ্নিত জনজীবন

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদনাছড়ার  পাড় ভেঙ্গে গতিপথ হারিয়ে গ্রামের ভেতর প্রবল বেগে পানি প্রবেশ করে জনগুরুত্বপুর্ণ সড়ক ও একটি ব্রীজ ধ্বসে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো গ্রামবাসীরা।নিজেদের চলাচলের জন্য গ্রামবাসী নিজেদের কথা ভেবে নিজদের সম্মেলিত প্রচেষ্টায় প্রথমে মাটি দিয়ে ভাঙ্গা অংশে কোন রকমে চলাচলের ব্যবস্থা করে।পরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাময়িক ভাবে চলাচলের জন্য বালুর বস্তা দিয়ে ছোট যান চলাচলের ব্যবস্থা করা হয়। এই ঘটনার প্রায় পাঁচ মাস পেড়িয়ে গেলেও ব্রীজ নির্মান না হওয়ায় ঝুঁকি নিয়েই ব্রীজ পাড়াপার হচ্ছেন স্থানীয় উদনারপাড় গ্রাম ও আশপাশের মতিগঞ্জ, নওয়াগাঁও, কাজিরগাঁও, রসুলপুর, ডোবারগাঁও, জিলাদপুরসহ অন্ততপক্ষে দশটি গ্রামের মানুষ। যান চলাচলকারী পরিবহন শ্রমিকরা পরেছেন মারাত্ম দূর্ভোগে। যার ফলে যেকোন সময় হতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা।

উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সরেজমিনগিয়ে এই দুটি স্থান ঘুরে দেখা যায়, আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা উদনারপার গ্রামের প্রধান সড়কটির উপরে নির্মিত ব্রীজের জায়গায় মাটি ও বালুর বস্তা দিয়ে কোন রকমে ব্যবস্থা করা হয়েছে। সেখান দিয়ে কোন রকমে যাতায়াত করছে রিকশা, সিএনজিসহ ছোট ছোট যানবাহন গুলো।
অপরদিকে মাধবপাশা গ্রাম এলাকার জোড়াপুল সংলগ্ন ব্রীজটির অবস্থা আরো শোচনীয়।এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে রিকশা, সিএনজি ও অটো রিকশা চলাচল করছে। প্রতিদিনই কয়েকটি ছোট পিকআপ ভ্যান অত্যন্ত ঝুঁকি নিয়ে এই অংশটুকু পাড়ি দেয়, যাত্রীবাহী যানবাহনগুলোর যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়। জনগুরুত্বপূর্ণ এই রাস্তার ধারে বড় কোন ধরনের যানবাহন বা মালামাল নিয়ে চলতে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা করিম উল্লা জানান, দুইটি ব্রীজ এর উপর দিয়ে প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কিন্ডার গার্টেন স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা চলাচল করে থাকেন। পাঁচ মাস আগে ব্রিজটি দেবে যাওয়ার কারনে খুবই কষ্ট করে আমাদের চলাচল করতে হচ্ছে।

এই সড়কের সিএনজি চালক খোরশেদ আহমেদ বলেন, ব্রীজ ভাঙ্গার কারনে গাড়িতে মালামাল নিয়ে এই রাস্তায় চলাচল করা যাচ্ছে না। ৫ কিলোমিটার সড়ক আমাদের ঘুরে গন্তব্যে পৌঁছতে হয়। এতে আমাদের পরিবহন খরচ বেড়ে যায়। তাছাড়া ভেঙ্গে পড়া ব্রীজ এর বর্তমান অবস্থা খুবই করুণ। এই রাস্তা দিয়ে যেতে হলে যাত্রীদের নামিয়ে খুবই কষ্ট করে যানবাহন পার করতে হয়। যার ফলে  যাত্রীদের পড়তে হয় নাজেহালে। তাই যতদ্রুত সম্ভব এই ব্রীজ নির্মান করা হোক।

আশিদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণেন্দ্র প্রসাদ বর্ধনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ব্রীজের জন্য এলাকার সমস্যার কথা ভেবে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষে সাময়িক কাজ করিয়েছিলাম। ব্রীজ তৈরী করতে হলে পাশ দিয়ে বিকল্প রাস্তা তৈরী করতে হবে, ধান কাটার মৌসুম শেষ হলেই খেতের জায়গায় বিকল্প রাস্তা তৈরী করে কাজ শুরু করা যাবে বলে উপজেলা প্রকৌশলীর সাথে আলোচনা করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকারের সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আশিদ্রোন ইউনিয়নের জোড়া পুলের কাছের ব্রীজের জন্য আমরা এসটিমেট উল্লেখ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বোর্ডেও প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে।  এটি অনুমোদন হয়ে গেলে আমরা টেন্ডার আহবান করে কাজ শুরু করে দিবো। আর মতিগঞ্জ ভুজপুরের উদনারপাড়ের ব্রিজটি হচ্ছে গ্রাম্য সড়ক। জনগুরুত্ব বিবেচনায় এটাও আমরা তৈরী করার ব্যবস্থা করবো। তবে সময় লাগবে।