আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নির্বাচন সামনে রেখে ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের নৌকার প্রচারণা

দীপ্ত নিউজ//আসন্ন নির্বাচন সামনে রেখে ১৭নং ওর্য়াড ছাত্রলীগের উদ্যোগ নৌকার মার্কার প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় মিছিলটি নগরীর কাজিটুলা থেকে শুরু করে নয়াসড়ক প্রদক্ষিন করে এক সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশমাম কোরেশী নায়ীবের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কাতার ছাত্রলীগ নেতা আহমদ সাফী।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা ইন্তাজ মিয়া, মোস্তাফিজুর রহমান, আব্বাস উদ্দিন নুয়েল, জেলা ছাত্রলীগ নেতা আলী হাসান রনি, তানভির আহমদ, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আল-অমিন জুয়েল, সাজন আহমদ, অনিক অন্তু, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসাইন, ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ, মাসুক আহমেদ, মেহেদী হাসান তুষার, শকওত আহমদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ সম্পাদক শাহাদাত হোসেন সৌরভ জাকারিন রোহিত, জাহিদ মামুন, তাহমিদসহ ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। একটি কুচক্রি মহল সরকারের পেছনে উঠেপরে লেগেছে তাতে লাভ হবে না। সকল বাধা অতিক্রম করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করব ইনশা আল্লাহ।