মৌলভীবাজার-৪//গ্রামে মহল্লায় প্রচারণায় নৌকার জন্য নৌকা মার্কার পক্ষে গণসংযোগে মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক

আলাল আহমদ রিপন,(মৌলভীবাজার)প্রতিনিধি:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন২০১৯ কে সামনে রেখে নৌকার সমর্থনে মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্ জ) আসনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। বর্তমান সাংসদ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ মনসুরুল হকও এ আসনে নৌকা মার্কার সমর্থনে মাঠে রয়েছেন। সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরছেন জনসাধারণের মাঝে।
গত কয়েকমাস ধরে দলীয় নেতাকর্মীদের নিয়ে অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এ আসনে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ চালিয়ে যাওয়ায় মনোনয়ন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বেড়ে গেছে। তাছাড়া মনসুরুল হকের হয়ে নৌকা মার্কার পক্ষে গণসংযোগে মাঠে রয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট(পিপি) এ.এস.এম আজাদুর রহমান আজাদ, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ফয়েজ, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি বেলায়েত হোসেন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতিমো. মসুদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সাজ্জাদুর রহমান সাজু,মৌলভীবাজার জেলা তাঁতীলীগের সদস্য হাজী শাহ্ আলম, শ্রীমঙ্গল উপজেলা তাঁতীলীগের যুগ্ন আহ্বায়ক সাজন আহমেদ রানা, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ উফরু মিয়া, পৌর যুবলীগ নেতা শেখ নোমান আহমেদ, জেলা শ্রমিকলীগ নেতা আনুয়ার হোসেন শাহীন, কালাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলী আহমেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা।
শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন জানান, আমরা শ্রীমঙ্গল-কমলগঞ্জে উন্নয়ন চাই, উন্নয়নের জন্য পরিবর্তন চাই।
শ্রীমঙ্গল উপজেলা তাঁতীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজন আহমেদ রানা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। আমরা নেত্রীর উপর আশাবাদী। তিনি তৃনমূল নেতাদের কথা এবং আগামী দিনের উন্নয়নের কথা বিবেচনা করেই এই আসনে প্রার্থী মনোনয়ন দেবেন বলে আশা করছি। এ আসনে কিভাবে নৌকার বিজয় নিশ্চিত করা যায় এ নিয়ে আমরা তৃনমূল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি।শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার চায়ের দোকানদার প্রবীণ ভোটার রমিজ মিয়া বলেন, আমরা অনেক কষ্টে আছি। সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে কিন্তু আমাদের এলাকায় উন্নয়ন নাই। গত ৩০ বছরের মধ্যে এখনো আমাদের এলাকায় গ্যাস সংযোগ আসেনি। আমরা এমন একজন এম পি চাই যিনি সংসদে দাড়িয়ে আমাদের এই দুর্ভোগ-দুর্দশার কথা তুলে ধরতে পারেন।
এদিকে মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে ও বঙ্গকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি,আমি আশা বাদি নেত্রী যদি আমায় মনোনয়ন দেন তাহলে নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।প্রতিটি ইউনিয়নে গ্রামে মহল্লায় প্রচারণায় নৌকার জন্য ভোট চাইছেন তিনি।






