কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শ্রীমঙ্গল থানা ও ট্রফিকপুলিশের সমন্বয়ে শ্রীমঙ্গল শহরে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকালে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আশরাফুজ্জামান’র নেতৃত্বে শ্রীমঙ্গল থানা ও ট্রফিকপুলিশের সমন্বয়ে শ্রীমঙ্গল শহরে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি কে এস এম নজরুল ইসলাম জানান, এ মোটরসাইকেল মহড়ার মাধ্যমে আসন্ন নির্বাচনে সকলকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখাজন্য সচেতন করা হয়েছে।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিরোধ করার জন্য সকলে সহযোগিতা কামনা করেন






