আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নৌকার সমর্থনে খাদিমপাড়া আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের মতবিনিময়

এমদাদর রহমান চৌধুরী জিয়া//আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার সমর্থনে খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ৯ নভেম্বর রাত ৮টায় খাদিমপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রতন মনি মোহন্তের সভাপতিত্বে ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ থাকলে আগামী ২৩ ডিসেম্বর নৌকার বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। দলীয় প্রার্থী হিসেবে যাকেই মনোনয়ন দেয়া হক না কেন, তাকে বিজয়ী করতে খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে।
অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাটপাড়া জামে মসজিদের মোতাওল্লী তারেক মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সামাদ আহমদ, জেলা যুবলীগের অর্থ সম্পাদক অপু তালুকদার, সাহেদ আহমদ. এফ. এ. রুহেল, ওয়ালী উল্লাহ বদরুল, কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, দেলওয়ার হোসেন, হোসেন আহমদ, কনক পাল, হোসাইন আহমদ চৌধুরী, ইউসুফ মিয়া, সাহেদ আহমদ, ইমাদুল হোসেন, পিয়াস মিয়া, অরবিন্দু দেবনাথ, মো. রাসেল আহমদ, আমির আলী, গোলাপ হাসান চৌধুরী সাজন, বদরুল ইবনে আজাদ, সুব্রত, পংকী, আনছার, রকি, আরাফাত, রনি, শামীম, রাসেল প্রমুখ।