আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রাত:ভ্রমণ ক্লাব শাহজালাল উপশহর সিলেটের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এমদাদর রহমান চৌধুরী জিয়া//শুক্রবার ঐতিহ্যবাহী প্রাত:ভ্রমণ ক্লাব শাহজালাল উপশহর সিলেটের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৯ নভেম্বর ক্লাবের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষ্যে সন্ধ্যা ৬টায় এ-ব্লকের স্বপ্ন নিবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় বি ব্লকের জামে মসজিদের সামনে থেকে প্রতিষ্ঠা দিবসের র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে এ ব্লক মসজিদের পাশে গিয়ে শেষ হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সকাল সাড়ে ৬টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে নিয়মিত শরীরচর্চা, সাড়ে ৮টায় ১৪নং রোডে পরিস্কার পরিন্নতা কার্যক্রম, উপশহর রোডের উভয় পাশের গাছে সাদা রং দিয়ে সুসজ্জিত করা, রাস্তার উভয় পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, জনসাধারণের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।
প্রাত:ভ্রমণ ক্লাব শাহজালাল উপশহর সিলেটের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মাহমুদুর রশীদ মসরুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মিরর পত্রিকার সম্পাদক আহমেদ নুর। প্রধান অতিথির বক্তব্যে মানুষের জন্য সমাজের জন্য কিছু করার যে উদ্যোগ প্রাত:ভ্রমন গ্রহণ করেছে সেজন্য ক্লাবের ভূয়শি প্রশংসা করেন। তিনি বলেন, ৭ম বছরে প্রাত:ভ্রমণ ক্লাব সমাজের উন্নয়নে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ আশা করি। তিনি প্রাত:ভ্রমন ক্লাব গঠনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ নজরুল ইসলাম, মো. আবুল ফজল, ডা. মো. আব্দুল ওয়াহিদ, রুহেল আলম সিদ্দিকী, প্রফেসর আব্দুস সোবহান, হেলাল উদ্দিন প্রমুখ।