আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসুফ আলী আর নেই, বিভিন্ন মহলের শোক

এমদাদর রহমান চৌধুরী জিয়া//বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসুফ আলী আর নেই (ইন্নালিল্লাহি ও ইন্নাইল্লাহি রাজিউন)। ৯ নভেম্বর সকাল সাড়ে ৮টায় কিডনি রোগে আক্রান্ত হয়ে দরগাহ গেইটস্থ নুরজাহান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি মেসার্স হাজী ইউসুফ আলী এন্ড সন্স সিএনজি ফিলিং ষ্টেশন ঘোপাল সিলেট, মেসার্স হাজী ইউসুফ আলী এন্ড সন্স ফিলিং ষ্টেশন খাগাইল কোম্পানী গঞ্জ সিলেটের স্বত্তাধীকারী ছিলেন। তিনি বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসাসিয়েশনের সিলেট ডিভিশনের সহ-সভাপতি, পেট্রোলিয়াম ওনার্স এসোসিয়েশনের সিলেট ডিভিশনের কার্যকরী কমিটির সদস্য, কুচাই মজিদিয়া হাফিজিয়া মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য, সিলেট সুনামগঞ্জ বাস মিনি বাস মটর মালিক গ্র“পের কার্যকরী কমিটির সদস্য, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইনডাস্টি এর সাধারণ সদস্য এবং সামাজিক বিভিন্ন জনহিত কর কাজে সাহায্য এবং সহযোগিতা দান করতেন।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসাসিয়েশনের সিলেট ডিভিশনের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল-মাহমুদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ, আমিরুজ্জামান চৌধুরী, জুন্নুন মোহাম্মদ খান, কয়েছ গাজী, মাহবুব রহমান, ফয়েজ উদ্দিন আহমদ, সৈয়দ সাইফুল ইসলাম, ইফতেখার আহমদ, সুব্রত ধর বাপ্পি, ব্যারিষ্টার রিয়াসাদ আজিম, মাহবুব হোসেন টেকন, সাব্বির আহমদ, আব্দুল হান্নান, গোলাপ মিয়া, ফরিদ আহমদ, নুরুল হক, আবুল কালাম, ইকবাল আহমদ, এটি এম আফজল কবীর, আখতার ফারুক লিটন, ফখরুল ইসলাম, সায়েম আহমদ, আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ, গোলাম রাব্বানী, আলী আফছার মোহাম্মদ ফাহিম, আলী আহমদ, শের আলী হেলার চৌধুরী প্রমুখ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমের নামাজের জানাযা ১০ নভেম্বর শনিবার বাদ যোহর বেলা ২টায় গঙ্গানগর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। এতে পরিবারের পক্ষ থেকে সর্বহলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।