জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সাথে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে বর্তমানে তার জনপ্রিয়তা নিজ বলয়ের মুষ্টিমেয় কিছু নেতাকর্মীর মধ্যে সীমাবদ্ধ। তুলনায় সরওয়ার হোসেনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এবার দলীয় মনোনয়ন আদায় করতে তিনি বিজয়ী হবেন বলেই সচেতন আওয়ামী লীগ নেতাকর্মীদের ধারণা। বিজ্ঞপ্তি
সিলেট-৬ আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সরওয়ার
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ৯, ২০১৮, ৮:১৩ অপরাহ্ণ • ৪ বার পঠিত






