আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক রবি/২০১৮-১৯ মৌসুম ও পরবর্তি খরিফ-১/২০১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৮৬৭ জন কৃষকের মাঝে প্রণোদনার বোরো, গম, সরিষা, ভুট্টা, বিটি বেগুন, তিল এবং গ্রীষ্মকালীন মুগডালের বীজ,সার সহায়তা বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস
চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, আব্দুল মান্নান মোল্লা, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী, আজাদ রহমান প্রমুখ।