আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

আত্রাইয়ে রংপুর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই
উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।এব্যাপারে আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, রংপুর এক্সপ্রেস ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। বিকাল ৪টার দিকে ট্রেনটি আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তর ও দক্ষিন বঙ্গের সাথে চলাচলকারী সব রেল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার খবর উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত
উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি।এদিকে এই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে শত
শত ট্রেন যাত্রী।