আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন,নেছার আহমদ

 মৌলভীবাজার প্রতিনিধি :- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মৌলভীবাজার রাজনগর ৩ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ , মৌলভীবাজার-৩ আসনে নৌকার কাণ্ডারি হতে চান জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। মুজিবীয় আদর্শক লালন করে স্কুল জিবন থেকে রাজনৈতিক পথচলা শুরু করেন,১৯৭৭ সালের শেষের দিকে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৮৪ সালে জেলা যুবলীগের আহ্বায়ক, ১৯৮৯ সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৬ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ২০১৭ সালের ২৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন,এছাড়া বিভিন্ন স্কুল মাদ্রাসা মসজিদ সভাপতির দায়ত্ব ও পালন করেন দির্ঘদিন,মৌলভীবাজার জেলা ক্রীয়া সংস্হা ও মৌলভীবাজার জেলা পাবলিক লাইব্রেরী,সাধারণ সম্পাদক ও ছিলেন, দলের মনোনয়ন পেতে ইতিমধ্যে তিনি নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ শুরু ও করছেন।পাশাপাশি তার সমর্থকরাও শহরের বিভিন্ন পয়েন্টে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোরণ ও পোস্টার লাগাতে দেখা যাচ্ছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রচারণার মাত্রাও বাড়ছে।ইতিমধ্যে নেছার আহমদ দলীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় করছেন।সততা ও নিষ্ঠাকে সামনে রেখে এলাকার উন্নয়নের জন্য কাজ করে জাচ্ছেন,বর্নাঢ্য জিবনে এ নেতা একজন ন্যায় বিচারক হিসেবে জেলা বাসির কাছে পরিচিত মূখ,বিভিন্ন সামাজিক কাজে সব সময় দেখা যায়, রবিবার (১১ নভেম্বর)ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করছেন। এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে,মৌলভীবাজার-৩ সংসদীয় আসনটি মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত। মৌলভীবাজার সদর উপজেলায় ১২টি ইউনিয়ন ও রাজনগর উপজেলায় ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৯০০ ভোট। তারমধ্যে নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫০০ ভোট। স্থানীয় ভোটারদের কাছে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদের গ্রহনযোগ্যতাই বেশী বলে মনে করেন অনেকে। এদিকে রাজনগর উপজেলার বেশীরভাগ ইউপি চেয়ারম্যান নেছার আহমদের মনোনয়নের পক্ষে সভা-সমাবেশ ও করেছেন।তাদের মতে নেছার আহমদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। নেতা-কর্মীদের যেকোন সমস্যায় তাকে কাছে পাওয়া যায়।তাদের মতে নির্বাচনে নেছার আহমদ নৌকার কান্ডারী হবেন, মৌলভীবাজার ও রাজনগর,জেলা ও উপজেলা,আওয়ামীলীগ ,যুবলীগ ,ছাত্রলীগ,কৃষকলীগ,তাতীলীগ,সেচ্ছাসেবকলীগ, নেতাকর্মীরা মনে করে নেছার আহমদ দলীয় মনোয়ন পেলে এ আসনে আওয়ামী লীগের বিজয় সু-নিশ্চিত হবে সবাই মনে করছেন ,এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি,নেছার আহমদ মনোনয়ন পাওয়ার জন্য জুরালো কাজ করে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে নেছার আহমদের ।যদি নির্বাচিত হন , তাহলে এলাকার ব্যাপক উন্নয়ন করবেন এ আসায় মৌলভীবাজার বাসী, মৌলভীবাজার ও রাজনগরবাসীর কাছে দোয়া চেয়েছেন এ নেতা।