কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীভাজার::একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে নৌকার প্রার্থী বিজয়ী হন। ইতোমধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে এবারের একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের ৬ জন মনোনয়ন কিনেছেন। আওয়ামীলীগের যে ৬ জন মনোনয়ন কিনেছেন তারা হলেন বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর এর সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী,
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আজাদুর রহমান।চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ এবং আদিবাসী ও চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলাকে নিয়ে গঠিত এখানকার ৪ নম্বর সংসদীয় আসন।দুই উপজেলা নিয়ে এই আসনের মোট আয়তন ৮৫১ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৭শ’ জন। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
মৌলভীবাজার -৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এপর্যন্ত আওয়ামীলীগের ৬ জনের মনোনয়ন সংগ্রহ সম্পন্ন
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১১, ২০১৮, ৫:১৪ অপরাহ্ণ • ২ বার পঠিত






