এসএসসি ১৯৯৩ ব্যাচ কুলাউড়ার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে গত ২রা নভেম্বর শুক্রবার দূপুর ২টায় হাজী আত্তর খান হাফিজিয়া এতিম খানা মাদ্রাসায় একটি সেবা কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসএসসি ৯৩ ব্যাচ (কুলাউড়া) এর ছাত্র আহমদ জাহেদ স্মরণে বন্ধু মহলের আয়োজনে হাজী আত্তর খান এতিমখানা মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। যাদের সহযোগিতায় এই সেবা কর্মসূচীটি সম্পন্ন হয়েছে তারা হলেন লন্ডন প্রবাসী ১৯৯৩ ব্যাচের (কুলাউড়া) প্রাক্তন ছাত্র বাপ্পী, আফছার, ইমন, পপলু, ফরহাদ, জাহেদ, জালাল, লিটু, রাজু, সাইফুল, নজরুল খাঁন, নজরুল চৌধুরী, মামুন, পারভেজ, মিঠু ও কুলাউড়ায় বসবাসরত ১৯৯৩ ব্যাচের প্রাক্তন ছাত্ররা। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আকস্মিক ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে আহমেদ জাহেদ মৃত্যুবরণ করেছিলেন। সে জন্য গত ২রা নভেম্বর তার আত্মার মাগফেরাত কামনায় হাজী আত্তর খান এতিমখানা মাদ্রাসায় প্রথমে মিলাদ ও পরে দোয়া অনুষ্ঠিত হয়। 
আহমদ জাহেদ স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১১, ২০১৮, ৪:১৯ অপরাহ্ণ • ৫ বার পঠিত






