এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃনবাগত সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় মৎসজীবি সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। ১১ নভেম্বর রোববার সকাল বেলা ১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নেতৃবৃন্দ এ সাক্ষাত করেন। এসময় নেতৃবৃন্দ জেলা প্রশাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একটি লিখিত আবেদনও পেশ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সহ সভাপতি পুলিন সরকার, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মাহি, উপদেষ্টা মৃদুল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মুজ্জামিল আলী, সদস্য মঈন উদ্দিন, নিরোদ দাস, মনোরঞ্জন বিশ্বাস প্রমুখ।
নবাগত সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম সাক্ষাৎকালীদের ধন্যবাদ জানান।






