আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভা

এমদাদর রহমান চৌধুরী জিয়াঃ আগামী শনিবার আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন
সিলেটে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে আগামী শনিবার (১৭ নভেম্বর) আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার (১১ নভেম্বর) বিকেলে দি এইডেড হাই স্কুলে আয়োজিত সভায় শিক্ষকদের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭৭ কোটি অনুদান দেওয়ায় এ আনন্দ র‌্যালীর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিলেট জেলা শিক্ষক কর্মচারীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সবাপতি মো. মামুন আহমদের সভাপতিত্বে ও সচিব মো. শমশের আলীর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মালিক, সচিব জাহের আলী, সিলেট সদর উপজেলা সভাপতি আহমদ আলী, সচিব মো. জিয়াউর রহমান, বালাগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল আলম, ওসমানীনগর উপজেলা সভাপতি আবুল লেইছ, গোয়াইনঘাট উপজেলা সভাপতি আব্দুস শহীদ, সচিব আবদুল মুনিম, জৈন্তাপুর উপজেলা সভাপতি বিজন চন্দ্র বিশ্বাস, বাশিস সিলেট জেলা সদস্য অধ্যক্ষ মো. মুজম্মিল আলী, তাহমিনা পারভীন, জেসমিন বেগম, জ্যোৎ¯œা বেগম, প্রধান শিক্ষক শওকত আলী, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিন প্রমুখ।
সভায় শিক্ষক নেতৃবৃন্দরা, বেসরকারি শিক্ষক বৈশাখী ভাতা ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধ প্রদানের ঘোষণা এবং শিক্ষকদের অবসর ও কল্যান তহবিলে ৭৭৭ কোটি টাকা অনুদান দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভূক্ত করারজন্য শিক্ষকবৃন্দ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আহবান জানানো হয়।