আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বেগম জিয়ার মুক্তির দাবীতে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

এমদাদুর রহমান চৌধুরী জিয়াঃদেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ফরমায়েসী রায় প্রত্যাহার ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের মুক্তি সহ আটককৃত সকল নেতৃবৃন্দের মুক্তি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবীতে সিলেট জেলা ছাত্রদলের দু দিনের কর্মসূচীর অংশ হিসেবে ১০ নভেম্বর শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেরা করা হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবীর পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদের সভাপতিত্বে ও তোয়াকুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আফম দেলোয়ার হোসেন রিপনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির সুমন, উপজেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নাঈম, মোস্তাফিজুর রহমান, শাকির আহমদ, নুরুল আমিন, কাওসার আহমেদ সাজু, আলম হোসেন, ইকবাল আহমেদ, মাহমুদুল হাসান, রহিম আহমদ, রিয়াজ আহমদ, তানভীর আহমদ, সুফিয়ান আহমদ, মানিক আহমদ, আব্দুল জলিল সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বেগম জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল বাতিলের জোর দাবী জানান। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ফরমায়েসী রায় প্রত্যাহার ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের মুক্তি দাবী করেন।