আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজার -৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এপর্যন্ত আওয়ামীলীগের ৬ জনের মনোনয়ন সংগ্রহ সম্পন্ন

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীভাজার::একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে আওয়ামী লীগের ঘাটি হিসেবে পরিচিত মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে নৌকার প্রার্থী বিজয়ী হন। ইতোমধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে এবারের একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগের ৬ জন মনোনয়ন কিনেছেন। আওয়ামীলীগের যে ৬ জন মনোনয়ন কিনেছেন তারা হলেন বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলর এর সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আজাদুর রহমান।চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ এবং আদিবাসী ও চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলাকে নিয়ে গঠিত এখানকার ৪ নম্বর সংসদীয় আসন।দুই উপজেলা নিয়ে এই আসনের মোট আয়তন ৮৫১ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৭শ’ জন। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।