আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মুক্তিযুদ্ধের সংগঠক মাহতাবুর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া , স্টাফরিপোর্টারআজ ১৪ই নভেম্বর বুধবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহতাবুর রহমানের ২৪ তম মৃত্যুবার্ষিকী।মরহুম মাহতাবুর রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পড়াশুনা শেষ করে তিনি ১৯৪৩ সালে যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীতে। কিন্তু কিছুদিন পর চাকুরী ছেড়ে চলে আসেন এবং পরবর্তী সময়ে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর আত্মনিয়োগ করেন সমাজসেবায়। অবদান রাখেন এলাকার সার্বিক উন্নয়নে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সংগঠকের দায়িত্ব পালন করেন। নির্বাচিত হন জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মাহতাবুর রহমান জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যকরী নির্বাহী কমিটির সদস্য ও দিরাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। মরহুমের বড় ছেলে ইকবাল হোসাইন সিলেট এম.সি বিশ্ববিদল্যায় কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি (ভি.পি) ছিলেন যিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি।

একটা কথা প্রচলিত আছে যে, মাহতাব মিয়া যে সালিশ বৈঠকে উপস্থিত থাকতেন সেখানে সমস্যা যত বড় কিংবা কঠিন থাকুক না কেন এর সুষ্ঠু সমাধান হতো-ই। উদার নীতির প্রশ্নে আপসহীন, ন্যায়পরায়ন সকল প্রকার সালিশ বৈঠকের মধ্যমণি ও সার্থক পিতা মোঃ মাহতাবুর রহমান ১৯৯৪ সালের ১৪ই নভেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর। ভাটি বাংলার মানুষ এই প্রজ্ঞাবান রাজনীতিবিদ, সমাজ দরদী ও মানব প্রেমিককে ভুলে যায়নি। তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। মরহুম মোঃ মাহতাবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।