কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামাদি সহ সিন্দুরখাঁন চা বাগান এলাকা হতে বিশেষ অভিযানে ৩ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকাল ৩ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার এসআই ফজলে রাব্বী, এসআই দেলোয়ার হোসেন, এএসআই এনামুল হক, এএসআই নজরুল ইসলাম,
এএসআই সাকির হোসেন সংঙ্গীয় ফোর্স সহ সিন্দুরখাঁন চা বাগান এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকাসহ আটক করা হয়েছে ৩জনকে।আটককৃতরা হলেন ছত্তার মিয়া(২৫), পিতা: মৃত: আব্দুল হক, জয়নাল আহম্মেদ(৩০), পিতা: মৃত: আব্দুল হামিদ, কাউছার মিয়া(২৭), পিতা: মৃত: মহরম আলী আটকৃতরা সকলেই কুন্জবন গ্রামের বাসিন্দা






