নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার দুপুরে নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাহসিন মেহেদী প্রিন্স, এবং সহ সাধারণ সম্পাদক রুবেল আহমদ।সিলেট-১ আসনে খালেদা জিয়া কিংবা তারেক পত্নী জোবাইদা রহমান প্রার্থী হচ্ছেন এমনটি গুঞ্জন শোনা গেলেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরই সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী -এমনটা প্রায় নিশ্চিত। অনেকটা একক প্রার্থী হিসেবেই মাঠে তৎপর সিলেটের সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিকের ছেলে মুক্তাদির।সিলেটে বিএনপির বীজ বপন হয়েছিল খন্দকার আবদুল মালিকের হাত ধরে। এবার তারই পুত্র খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট বিএনপির হাল ধরেছেন। অনেকটা অগোছালো সিলেট বিএনপিকে গুছিয়েও এনেছেন তিনি।
দলের দুর্দিনের হালধরা এই নেতা এখনও চষে বেড়াচ্ছেন সিলেটের বিভিন্ন ওয়ার্ডসহ পাড়া মহল্লায়। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সিলেটের সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছেন এ নেতা। নেতাকর্মীরাও তাকে আপন করে নিয়েছেন দলের দুর্দিনে বিশেষ ভূমিকা রাখার জন্য। দলের সবার কাছে এখন তিনি প্রিয় পাত্র।এ বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণের লক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি বলেন, সিলেট-১ আসনের বিএনপির নেতাকর্মীরা একতাবদ্ধ আছে। তাকে মনোনয়ন দিলে তিনি তৃণমূলের নেতাকর্মী ও জনগনকে সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়াকে এ আসনটি উপহার দিবেন।
সিলেট-১ থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন খন্দকার মুক্তাদির
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৩, ২০১৮, ৪:৫০ অপরাহ্ণ • ৪ বার পঠিত






