আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নেতা হতে নয় জনগণের খেদমত করতে চাই। জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী

এমদাদুর রহমান চৌধুরী জিয়া , স্টাফরিপোর্টার//নবীগঞ্জ বাহুবল আসনের ২০ দলীয় জোটের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহা-সচিব জননেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, আমি নেতা হতে আসিনী আপনাদের দোয়ায় আমি জাতীয় রাজনীতিতে সামনের সাড়িতে দাড়িয়ে দেশ ও জাতির অধিকার আদায়ের দাবীতে সবসময় সোচ্ছার ভুমিকা রেখে যাচ্ছি। এখানে নেতা হতে নয় নবীগঞ্জ বাহুবল বাসীর জনগণের খেদমতে করতে চাই।তাই ২০ দলীয় জোট হতে মনোনয়নের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে নবীগঞ্জ বাহুবলের উন্নয়নে কাজ করতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছি। তিনি বলেন, বিগত একটি উপনির্বাচনে এ আসনে প্রার্থী হয়েও ২০ দলীয় জোট নেতৃবৃন্দ ও হাইকমান্ডের প্রতি শ্রদ্বাশীল হয়ে বিএনপির প্রতিশ্র“তিতে আমি নির্বাচন থেকে সড়ে দাড়িয়ে ছিলাম। নির্বাচনে আমি মনোনয়নের জন্য শতভাগ আশাবাদী হয়ে মাঠে নেমেছি। আশা করি ২০ দলীয় জোট আমাকে এবং আমার দলকে মুল্যায়ন করে এ আসন জমিয়তের জন্য ছাড় দিবে। ২০ দলীয় জোটের মনোনয়ন পেলে আমার বিজয়ের জন্য আপনাদের সর্বাত্মক সহযোগীতা কামনা করছি। তিনি আরও বলেন এ দেশে উলামায়ে কেরামকে অবমুল্যায়ন করে কেউ ক্ষমতায় যাওয়ার দিবা স্বপন্ন পুর্ণ হবেনা। তাই আমার দল ও দলের নেতা কর্মীরেকে অবমুল্যায়ন করলে এবারের নির্বাচনে চরম মাশুল দিতে হবে।

গতকাল নবিগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কতাগুলো বলেন। শায়খ মাওলানা আবদুল বাছিত বৈঠাখালীর সভাপতিত্বে ও মুফতি মুশতাক আহমদ ফুরকানীর পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাদির হোসাইনী, জমিয়তের কেন্দ্রীয় নেতা কারা-নির্যাতিত মজলুম জননেতা মাওলানা আব্দুস সালাম, এছাড়া আরও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা হেফাজতের আমীর মাওলানা ক্বাজী হারুনুর রশীদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ ওয়াইসী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর সদস্য সচিব, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, হাফিজ আব্দুল হাই, জমিয়ত নেতা মাওলানা ইনছাফুজ্জামান চৌধুরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদস্য সচিব মাওলানা শামছুল ইসলাম নুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা ওয়ালিদ আহমদ সাদী, যুবনেতা মাওলানা বজলুর রহমান সোহান, হাফিজ সাজ্জাদুর রহমান রুমন, মাওলানা হাফিজুর রহমান সাদী, হাফিজ নুরুল হক, মাওলানা আবু ছালেহ, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আল-আমিন, মাওলানা আলাউর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার প্রমুখ:
উক্ত কাউন্সিলে মাওলানা শায়খ আবদুল বাছিত সভাপতি, মুফতি মুশতাক আহমদ ফুরকানী সাধারণ সম্পাদক, আবদুল কাইয়ুমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। পৌর জমিয়ত সভাপতি শায়খ আব্দুল মন্নান শায়খে দত্ত গ্রামীর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।