আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

প্রথম দিনে জমিয়তের মনোনয়নপত্র কিনলেন যারা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে ঐতিহ্যবাহি ইসলামী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ (১৩ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বিক্রয় উদ্বোধন করেন দলের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে যেসকল নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন, তারা হলেন-সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের জন্য মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের জন্য জমিয়ত সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। সিলেট- ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জন্য জমিয়ত সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের পক্ষে দলের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।  নীলফামারী- ১ (ডিমলা-ডোমার) আসনের জন্য মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের জন্য মুফতী মুনির হোসাইন কাসেমী। সিলেট- ৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনের জন্য মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের জন্য আলহাজ্ব আতিকুজ্জামান।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লাহ) আসনে প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ ।  চট্টগ্রাম- ৫ (হাটহাজারী-চট্টগ্রাম আংশিক) আসনের জন্য মাওলানা নাসির উদ্দীন মুনির।  বি-বাড়ীয়া- ২ (আশুগঞ্জ-সরাইল) আসনের জন্য মাওলানা জুনায়েদ আল-হাবীবের পক্ষে মাওলানা আনোয়ার হোসাইন। ঢাকা-৫ (বাড্ডা, রামপুরা, ভাটারা) আসনের জন্য মুফতি মাহবুবুল আলম। গাজীপুর-২ আসনের জন্য মুফতি নাসির উদ্দীন খান। নরসিংদী-৩ (শিবপুর) আসনের জন্য মাওলানা আব্দুর রহিম। নেত্রকোনা-৫ (পুর্বধলা) আসনের জন্য প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহহাব হামিদী। নরসিংদি-২ (পলাশ) আসনের জন্য মাওলানা হেদায়াতুল ইসলাম। নেত্রকোনা-৪ সংসদীয় আসনের জন্য মাওলানা রূহুল আমীন নগরী । জয়পুরহাট-১ আসনের জন্য মাওলানা বোরহান উদ্দীন। নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া ) আসনের জন্য মাওলানা মফিজুর রহমানের পক্ষে ডাক্তার মাওলানা মুসাদ্দিক আল মাদানী । বি-বাড়ীয়া-৩ (সদর-বিজয় নগর) আসনে মুফতি ইমরানুল বারী সিরাজী,নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আলহাজ¦ হাফেজ মো: রইছ উদ্দিন।
মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন  বলেন, আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় চলবে। আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীগণ এই তিন দিনের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।