আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে পাঁচ ভাই রেস্টুরেন্টে অতিথি পাখি অভিযানে আটক ২ জনকে ৩ মাস করে সাজা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া , স্টাফরিপোর্টারনগরীর জল্লারপারের পাঁচভাই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে শতাধিক জবাই করা অতিথি পাখি জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় রেস্টুরেন্টটির দুজন ব্যবস্থাপককেও আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- আব্দুল আওয়াল ও কাউসার আহমদ।মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পাঁচভাই রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষণ করা অবস্থায় ২৫ টি অতিথি পাখি গাঙ টিটি, ২৯ টি সাদা ও কানি বক ও ৮টি বালিহাস এবং রান্না করা আরো ৩৯টি পাখির মাংস জব্দ করা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের নেতৃবৃন্দদের সহযোগিতায় এ অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর সিনিয়র এ.এস.পি মাঈন উদ্দিন চৌধুরী, বনবিভাগের রেঞ্জার মো. দেলোয়ার রহমান। আটক দুজনসহ রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হবে।
জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী বলেন,এরা অতিথি পাখি জবাই ও রান্না করে বিক্রি করে বন্যপ্রাণি সংরক্ষণে অপরাধ করেছেন। তাই তাদের বিরুদ্ধে শুধু জরিমানা করে ছেড়ে দেয়া যায়না। তাই থানায় মামলা হবে এবং বিচারিক প্রক্রিয়ায় দায়িদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হবে।
এ বিষয়ে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম জানান, পাঁচভাই রেস্টুরেন্টে অবৈধভাবে পাখি বিক্রির অভিযোগটি দীর্ঘ দিনের।গত প্রায় ৮/১০ দিন আগে বিষয়টি তিনি বনবিভাগকে জানান।কিন্তু আইনি কিছু বিধিনিষেধের কারণে এতে সম্পৃক্ত হয় র‌্যাব-৯ ও জেলা প্রশাসন এবং সর্বশেষ আজ ক্রেতা সেজে পাখি রেস্টুরেন্টে আছে নিশ্চিত হয়ে প্রশাসনকে নিয়ে অভিযান চালানো হয়।
সিলেটের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট যদি এভাবে অবৈধ পাখি বিক্রি করে এবং সাধারণ মানুষও তা গ্রহণ করে তাহলে তো পাখি শিকারীরা উৎসাহিত হবে। এ ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এফ এম মনিরুল ইসলাম ও কতোয়ালী থানার ওসি সেলিম মিঞা জানান পাঁচ ভাই রেস্টুরেন্টে পাখি বিক্রির ঘটনায় অভিযোগের ভিত্তিতে মোবাইল কোটে মাধ্যমে আটকদের (২) জন কে (৩) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।