আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী ইয়ুথ ক্যাম্প

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার ::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী দুর্নীতিবিরোধী ইয়ুথ ক্যাম্প।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে দুইদিনব্যাপী(১৩ নভেম্বর ও ১৪ নভেম্বর) এই ইয়ুথ ক্যাম্পের উদ্বোধন করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি সৈয়দ নেসার আহমদ, টিআইবি’র সিভিক এনগেইজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক আব্দুল আহাদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমুখ।

ইয়ুথ ক্যাম্পে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ১১টি আঞ্চলিক শাখার সদস্য সহ প্রায় ২০৫ জন তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আঞ্চলিক শাখাগুলো হলো এই সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মুক্তাগাছা, মধুপুর, জামালপুর, নালিতাবাড়ি ও কুষ্টিয়া এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস । ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীদের টেকসই উন্নয়ন, নেতৃত্ব, নৈতিকতা, শুদ্ধাচার, স্বেচ্ছাসেবা, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে ধারণা প্রদান করা হয়। এছাড়াও ইয়ুথ ক্যাম্পে খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার (কুইজ ও বই দেখে লেখা ইত্যাদি) আয়োজন করা হয়।