স্টাফ রিপোর্টার ॥ মহামান্য রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ এর কাছ থেকে প্রেসিডেন্ট
স্কাউট অ্যাওয়ার্ড পেল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি মুক্ত স্কাউট
গ্রুপের প্রেসিডেন্ট স্কাউট মাহিদুর রহমান চৌধুরী। গত ৫ই নভেম্বর ২০১৮ইং
তারিখে ২০১৭ সালের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড বাংলাদেশ কৃষি গবেষণা
ইনষ্টিটিউট (খামার বাড়ি ফার্মগেট,ঢাকা) থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মহামান্য রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ আউশকান্দি মুক্ত স্কাউট গ্রুপের মাহিদুর রহমান
চৌধুরীর হাতে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল,
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য স্বমন্বয়ক আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার
ও দূনীতি দমন কমিশনের কমিশনার ড. মোজ্জাম্মেল হোসেন খাঁন, আখতারুজ্জামান 
রিপন (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস এর কর্মকর্তা,বিভিন্ন অঞ্চলের পরিচালক,
কমিশনার, সম্পাদক, স্কাউটস এর সদস্য সহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আউশকান্দি মুক্ত স্কাউট গ্রুপের মাহিদুর রহমান চৌধুরী মহামান্য রাষ্ট্রপ্রতি আব্দুল
হামিদ এর কাছ থেকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়ায় আউশকান্দি মুক্ত
স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মিলাদ হোসেন সহ উক্ত মুক্ত স্কাউটস গ্রুপ
কমিটির উপদেষ্টা, সভাপতি সহ সকল সদস্যবৃন্দ, বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপ্রতি
আব্দুল হামিদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ বিদেশের সকল শ্রেনীর পেশার
মানুষের কাছে মাহিদুর রহমান চৌধুরীর উজ্জ্বল ভবিষৎ কামনায় দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০০২ সালের আগষ্ট মাসের ১১ তারিখে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গ্রামের
মুজিবুর রহমান চৌধুরী ও মুমিনা বেগম এর ২য় পুত্র সন্তান মাহিদুর রহমান চৌধুরী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ আউশকান্দি মুক্ত স্কাউট গ্রুপের মাহিদুর রহমান চৌধুরীকে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৪, ২০১৮, ১১:৩৩ পূর্বাহ্ণ • ৩ বার পঠিত






