আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নির্বাচন বানচাল করতে পুলিশের ওপর হামলা: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিনা উস্কানিতে নির্বাচন বানচাল করতেই মির্জা আব্বাসের নেতৃত্ব পুলিশের ওপর হামলা করেছে বিএনপি।বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ‘নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়’ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।নয়া পল্টনের পুলিশের ওপর হামলার প্রসঙ্গে কাদের বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে এ হামলা হয়েছে। পুলিশের দুটি গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে। তারা নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করলেন, নিজেদের বীরত্ব দেখালেন। ইসি কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ।তিনি বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে বুধবার পুলিশের উপর হামলা হয়েছে। এতে পুলিশের ১৩ সদস্য আহত হয়েছে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে তারা এ হামলা হয়েছে।২০১৪ সালে নির্বাচন বানচালের জন্য তারা যা করেছিল, আজ আবারো তারা একই কাজ করলো। এর মাধ্যমে প্রমাণ হয়েছে তারা নির্বাচন চাই না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আজ দুটি ধারায় বিভক্ত। একটি শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা পক্ষের শক্তি। অন্যটি স্বাধীনতাবিরোধী অপশক্তি। এরা সাম্প্রদায়িক অপশক্তি হিসেবে কাজ করছে। এদের প্রধান লক্ষ্য দেশকে পাকিস্তানি ধারায় নিয়ে যাওয়া