আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বিচার ব্যবস্থায় জনগণের প্রবেশাধিকার  নিশ্চিতকরণে গ্রাম আদালত কাজ করছে

শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুচাঁদপুর, ১৫ নভেম্বর ২০১৮: শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু বলেছেন, সাধারণ জনগণের বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণে গ্রাম আদালত প্রতিটি ইউনিয়নে কাজ করছে। গ্রামআদালতের মাধ্যমে হতদরিদ্র মানুষ অতিসহজেই সুবিচার পাচ্ছে। গ্রাম আদালতের কোনবিকল্প নেই। উপজেলা পর্যায়ে সরকারি ওবেসরকারি সংস্থা সমূহের প্রতিনিধিরা কাজেরপাশাপাশি গ্রাম আদালত সম্পর্কে সাধারণমানুষদেরকে জানাতে হবে। বিশেষ করে প্রচার-প্রচারনার মাধ্যমেই জনগণকে সম্পৃক্ত করতেহবে। এই আদালতের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণজনপদে সাধারণ মানুষের জন্য বিচারপ্রাপ্তিরসুযোগ সৃষ্টি করা যতে স্থানীয় বিরোধ স্থানীয়ভাবে নিস্পত্তি করা যায়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান -এর সভাপতিত্বে আজউপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারিসংস্থাসমূহের প্রতিনিধিদের জন্য গ্রাম আদালতশীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি কামরুজ্জামান মিন্টু তার বক্তব্যে এ কথাগুলোবলেন।স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) -এর অর্থায়ন ও কারিগরি সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্য়ায়) প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি আজ শাহরাস্তি উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে শাহরাস্তি উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালত, স্থানীয় সরকারচাঁদপুর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর (ডিএফ)নিকোলাস বিশ্বাস। তিনি গ্রাম আদালত আইন ২০০৬ (সংশোধন ২০১৩ এবং গ্রাম আদালত বিধিমালা ২০১৬ -এর উপর বিস্তারিতভাবে আলোকপাত করেন। মূল আলোচনা-পর্ব শেষে দলীয় আলোচনা অনুষ্ঠিত হয়।গ্রাম আদালত প্রকল্পের সহযোগী সংস্থা ব্লাষ্টের জেলা সমন্বয়কারী মোঃ আমিনুর রহমানেরসঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলাকৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন। কর্মশালায় সার্বক সহযোগীতা প্রদান করেন শাহরাস্তির উপজেলা সমন্বয়কারী গৌতম কুমার সরকার এবং সুচিপাড়া-উত্তর ইউনিয়নের গ্রাম আদালত সহকারী ইকবাল হোসেন পাটোয়ারী।কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোফায়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা আবু তাহের মোঃ বদরুদ্দোজা, শাহরাস্তি থানার এসআই মোঃ মিজানুর রহমান, বিআরডিবি’র কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন সহ শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি কাজী হুমায়ূন কবির অংশগ্রহণ করেন । এছাড়াও ব্র্যাক, আশা, সিএনআরএস, সিডব্লিউএফডি, এএফডিও, সিএসএস, দিশা, উদ্দীপন, ব্যুরো বাংলাদেশ, পিএইচডি, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার, এসএসএস, আপ, প্রিজম বাংলাদেশ -এর উপজেলা কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।