আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

গোয়াইনঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির র‌্যালী ও সমাবেশ

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে মাধ্যমিক শিক্ষক সমিতির র‌্যালী ও সমাবেশ
গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মূল বেতনের ৫% বার্ষিক প্রবিদ্ধি ও ২০% বৈশাখী ভাতার ঘোষণা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে উপজেলা সদরে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হন। বাংলাদেশ শিক্ষক সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মো. আব্দু শহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মুনিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি ও কৌরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাশ বলেন, মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা সময়ের দাবী।
তিনি বলেন, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রসারিত করার লক্ষে সারা বাংলাদেশে একযোগে সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণ করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার বিদ্যালয়কে সরকারীকরণ করে দেশের মানুষের প্রসংশা কুড়ান। মাধ্যমিক শিক্ষ ব্যবস্থাকে জাতীয়করণ করা হলে দেশের সার্বিক উন্নয়ন আরো তরান্নিত হবে। সমাবেশে বক্তব্য রাখেন বারহাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. নেছার আহমদ, মাষ্টার সত্যব্রত বর্মন, শরীফ আহমদ, হাবিব উল্লাহ প্রমু