আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জৈন্তাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১ অাহত ৫

সিলেট :: সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কে পৃথক দূর্ঘটনায় ১জন নিহত এবং ৫ জন অাহত হয়েছেন৷
এলাকাবাসী সূত্রে জানা যায়- ১৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় সিলেট তামাবিল মহাসড়কের অালু বাগান হিল রির্সোট এলাকায় সিলেট হতে ছেড়ে অাসা দ্রুতগাড়ী ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৬-৭৩০৫ চাপায় মোকামপুঞ্জি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী মোকামবাড়ী গ্রামের মিলন বিশ্বাসের মেয়ে সুনিতা রানী বিশ্বাস(৭) ঘটনাস্থলে নিহত হয়৷ এঘটনায় মিলন বিশ্বাসের স্ত্রী দীপ্তি রানী বিশ্বাস শিপ্রা (২৫) অাহত হন৷ স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে দীপ্তি রানী বিশ্বাসকে উদ্ধার করে জৈন্তাপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে৷ কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত সিলেট এম.এ.জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ এদিকে ঘাতক ট্রাক নলজুরী এলাকায় জনতা অাটক করে৷ এসময় দূর্ঘটনায় প্রতিবাদে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করা হয়৷ পরে এলাকাবাসী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা৷
এদিকে দুপুর ১টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর ষ্টেশন বাজারে ট্রাকের চাকা বিষ্ফোরিত হয়ে ৪জন জেএসসি পরীক্ষার্থী অাহত হয়৷ অাহতরা হল- বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বাউরভাগ গ্রামের ইসমাইল অালীর মেয়ে অাফরোজা বেগম(১৪), সামসুল ইসলামের মেয়ে সুমা বেগম(১৪), সানফর অালীর মেয়ে ফাতেমা অাক্তার(১৫) এবং জমির উদ্দনের মেয়ে মরিয়ম বেগম(১৪) অাহত হন৷ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিলে শিক্ষার্থীরা বাড়ী ফিরে যায়৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির জানান- সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে অফিসার প্রেরন করে পরিস্থিতি নিয়ন্ত্রন করি৷  এবং হাইওয়ে পুলিকে খবরদেই৷ তারা এসে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্তা গ্রহন করছে৷  অপর ঘটনায় অাহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায়৷