সিলেট নগরীর বন্দরবাজার মধুবন মার্কেট সমিতির নির্বাচন
আগামী ২৯ নভেম্বর। এ নির্বাচনে অংশগ্রহণ করতে আজ
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) আকিক-নজরুল পরিষদের প্রার্থীরা
মনোনয়নপত্র জমা দেন।
বিকাল সাড়ে ৩টায় মধুবন মার্কেট সমিতির নির্বাচন
কমিশনার ফয়জুল ইসলাম চৌধুরীর কাছে আকিক-নজরুল পরিষদে
সভাপতি পদে আল আকিক ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম 
মনোনয়ন জমা দেন।
মধুবন মার্কেটের ব্যবসায়ীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে
মনোনয়ন জমা দেন এ পরিষদের নেতৃবৃন্দ। সভাপতি ও সাধারণ
সম্পাদক পদপ্রার্থী ছাড়াও সমিতির অন্যান্য পদে মনোনয়ন জমা
দেন তাদের পরিষদের নেতৃবৃন্দ।
মনোনয়ন জমাদানকালে মধুবন মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ
উপস্থিত ছিলেন।
মধুবন মার্কেট সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন আকিক-নজরুল পরিষদ
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৫, ২০১৮, ৩:৪৩ অপরাহ্ণ • ২ বার পঠিত






