আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

মৌলভীবাজারের কমলগঞ্জে মামলাবাজ চক্রের কবল থেকে নিজ পরিবারকে রক্ষার দাবীতে ব্যাবসায়ী শামসুদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা এলাকার বাসিন্দা মোঃ শামসুদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ব-পরিবারে এলাকায় শান্তিতে বসবাসের  নিশ্চয়তা চেয়েছেন।আজ বৃহস্পতিবার ( ১৫ নভেম্বর ) কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ শামসুদ্দিন চৌধুরী ও তার ছেলে এরফান উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, এলাকার একটি সংঘবদ্ধ চক্রের দায়েরকৃত একের পর এক হয়রাণীমূলক মিথ্যা মামলার কারনে এলাকায় তাদের স্বাভাবিক জীবন-যাপন বিপন্ন হয়ে পড়েছে।স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা এই চক্রটি নেতা কালা মিয়া তার আপন বোনদের সম্পত্তি থেকে বি ত করতে দুই বোনের সাথে এলাকার ক্ষুদ্র ব্যাবসায়ী সামসুদ্দিন চৌধুরীসহ এলাকার বিভিন্ন লোকজনের বিরুদ্ধে এ পর্যন্ত কমলগঞ্জ থানা ও মৌলভীবাজার আদালতে মোট ৬ টি মামলা করেছে যার মধ্যে তিনটি ইতিমধ্যে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। অপর মামলা গুলোও তদন্তাধীনে আছে। মামলা মোক্দমার কারণে তিনি যেমন অহেতুক হয়রানির শিকার হচ্ছেন তেমনি আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তিনি বলেন মামলা করেই শুধু সে ক্ষান্ত নয়, নানা প্রকার হুমকী ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখায় তিনি ও তার পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই সংবাদ সন্মেলনের মাধ্যমে তিনি ও তার পরিবারকে মিথ্যা মামলার হাত থেকে রক্ষা ও এলাকায় শান্তিতে বসবাসের নিশ্চয়তা বিধানের জন্য প্রশাসন সহ সর্ব মহলের সহযোগীতা চেয়েছেন।বিষযটি নিয়ে অভিযুক্ত কালা মিয়ার বক্তব্য জানতে মুটোফোনে তারসাথে যোগাযোগ করলে তিনি তার উপর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার কথা বললাম আপনাদের যা ইচ্ছে হয় তাই লিখেন।ইউপি সদস্য হাজী আলমগীর হাসানের সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামসুদ্দিন চৌধুরী একজন ভাল মানুষ,, অহেতুক মিথ্যা মামলা করে তাকে হয়রানি করা হচ্ছে।