কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামেয়া ইসলামিয়া মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকা ও মুমতাজ উত্তীর্ণ অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার বিতরণ করা হয়।বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন রোডস্থ ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া
মাদ্রাসার তিনটি বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকা ও মুমতাজ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আব্দুস শাকুর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের নাজিম মাওলানা মুফতি মনির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও রাজনীতিবিদ মাওলানা এম এ রহিম নোমানি, দারুল আজহার ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কে এস এস আরিফুল ইসলাম এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ।উক্ত অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
শ্রীমঙ্গলের জামেয়া ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
Catagory : মৌলভীবাজার, সিলেট | তারিখ : নভেম্বর, ১৫, ২০১৮, ১২:১৯ অপরাহ্ণ • ২ বার পঠিত






