আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহের মায়ের মৃত্যু বিভিন্ন মহলের শোক সিলেট ব্যুরো

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দেবজিৎ
সিনহার মা ও গাইনী বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: নমিতা সিনহার
শ্বাশুড়ি গোকুলসেনা দেবী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২
বছর। বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ বাড়িতে তিনি পরলোকগমন
করেন। বিকেল ৫ টায় গ্রামের শ্মশানঘাটে তাঁর অন্তোষ্টি ক্রিয়া
সম্পন্ন হয়।
মণিপুরী সমাজের এই মহিয়সী নারী ছিলেন সেবামুলক প্রতিষ্ঠান
বিকে ট্রাস্টের চেয়ারপার্সন। প্রয়াত গোকুলসেনা দেবী মৌলভীবাজার
জেলার কমলগঞ্জ উপজেলার ছয়ঘরী গ্রামের প্রয়াত শিক্ষক ব্রজেন্দ্র কুমার
সিংহের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
গোকুলসেনা দেবীর পুত্র সন্তানদের মধ্যে বড় ছেলে ব্যবসায়ী ও অপর চারজন
চাকুরীজীবি এবং একমাত্র কন্যা গৃহিনী।
গোকুলসেনা দেবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা
পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট
লুৎফুর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন
আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি
শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আসাদ উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,
বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মণিপুরী ডক্টরস
এসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা: পরেশ চন্দ্র সিংহ,
মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি
রোটারিয়ান নির্মল কুমার সিংহ ও দৈনিক যুগান্তর সিলেট ব্যুরো
ইনচার্জ সংগ্রাম সিংহসহ বিভিন্ন মহল। পৃথক পৃথক শোক বার্তায়
তারা প্রয়াতের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা
জ্ঞাপন করেছেন।