আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেট দলীয় প্রার্থীকে বিজয় করতে যুব সমাজকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে –কেন্দ্রীয় সভাপতি তাফিমূল হক

এমদাদুর ররহমান চৌধুরী জিয়াঃ সিলেট যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি হাফিজ তাফিমূল হক বলেছেন,
দেশে ইসলাম ও মুসলমানদের আজ দুর্দিন চলছে। মানুষের জান মালের কোন
নিরাপত্তা নেই। এমন অবস্থায় ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ
সংসদ নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত
সময়োপযোগী। সরকার মনে করছিল, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো
আরেকটা তামাশার নির্বাচন দিয়ে ক্ষমতা আকড়ে ধরবে। তাদের স্বপ্ন
এখন ধুলিষাত হয়ে গেছে। তাদের এ স্বপ্ন এবার জনগণ কখনো মেনে
নিবেনা। তিনি বলেন, আমরা ২০ দলীয় জোটের অন্যতম একটি
রাজনৈতিক দল হচ্ছে জমিয়ত। জোটের সকল কর্মসূচীতে আমাদের সবর
উপস্থিতিও ছিল। সে ক্ষেত্রে সংসদ নির্বাচনে জোটের কাছে আমাদের
দলীয় প্রার্থীদের তালিকা দেয়া হয়েছে এবং আমরা আশাতীত হয়েছি
আমাদের উলে-খযোগ্য আসনগুলো ছেড়ে দেবে। তাই আমাদের দলীয় প্রার্থী
যে যেখানে হোকনা কেন তাদেরকে বিজয় করতে সকল ভয়ভীতি উপেক্ষা করে
যুব জমিয়ত নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে।
তিনি গতকাল বুধবার রাতে সিলেটে সাংগঠনিক সফরে আসলে মহানগর
যুব জমিয়তের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক
ইসহাক কামাল, মহানগর যুব জমিয়তের সভাপতি মোহাম্মদ কবির
আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম
দিলদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক আব্দুল
আহাদ আল আতিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি
মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ
রুহুল আমীন নগরী, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ
শাহবাগী।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা
আসাদ উদ্দিন, সৈয়দ ওবায়দুর রহমান, মোহাম্মদ জাকারিয়া খান, আব্দুল
কাদির জিলু, আফজল হোসাইন খান, সহ সাধারণ সম্পাদক বাহরুল আমিন,
প্রশিক্ষণ সম্পাদক ফখরুল হাসান, অফিস সম্পাদক জুবায়ের আহমদ, সহ
অর্থ সম্পাদক ফারহাদ কোরাইশী, সদস্য আনোয়ার হোসাইন, মাওলানাহিফজুর রহমান, আব্দুশ শহীদ জুবায়ের, আইনুল হক, হোসাইন আহমদ,
এখতিয়ার আহমদ প্রমুখ