আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

জুড়ীতে প্রশিক্ষণ-প্রদর্শনী মেলার পক্ষে আনন্দ মিছিল ও মানববন্ধন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
“প্রদর্শনী মেলা চলবে, জুড়ীবাসী দেখবে” এ স্লোগানকে সামনে রেখে,
“আনন্দ মিছিল জুড়ীতে, প্রশিক্ষণ ও প্রদর্শনী মেলা সফল হউক” এ ব্যানারে
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বিশাল মিছিল
ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার নারী-
পুরুষের অংশগ্রহণে আনন্দ মিছিলটি ক্লাব রোড থেকে শুরু করে জুড়ী শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট সম্মুখে এক মানববন্ধনে
মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহরিয়ার মাহবুব, সিদ্দিকুর রহমান, আনোয়ার
হোসেন মঞ্জু, হাবিবুর রহমান রহিম, ছানাউল্লাহ চৌধুরী শাওন, তাজ উদ্দিন,
আব্দুল হাকিম, দুদুল মিয়া, ইয়াছিন আলী প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন,
“আদিবাসী মহিলা উন্নয়ন সংস্থা” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশেষ করে
এই সংগঠন সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের কল্যাণে কাজ করে থাকে। সম্প্রতি এই
সংগঠন আমাদের জুড়ীতে “ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রদর্শনী
মেলা” করার জন্য সরকারি অনুমতি নিয়ে এসেছেন। কিন্তু কিছু ব্যবসায়ী ও
লোকের কারণে আজ এ মেলা বন্ধ হওয়ার পথে। আমরা জুড়ীবাসী কোন অবস্থায় এ
মেলা বন্ধ হতে দিবোনা। কারণ, এই মেলার মাধ্যমে আমাদের নারীরা বিভিন্ন
প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হবে। তাই আসুন আমরা সবাই মিলে এই প্রশিক্ষণ ও
প্রদর্শনী মেলাকে সফল করি।