আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

ব্রাজিল, আর্জেন্টিনা নামছে রাতে

ক্লাব ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। জাতীয় দলে ফিরে তারকারাও আলো ছড়াচ্ছেন। বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, জার্মানির মতো জায়ান্ট দলগুলো নেমেছিল বৃহস্পতিবার রাতে। শুক্রবার নামছে ব্রাজিল, আর্জেন্টিনা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। আর মেক্সিকোর বিপক্ষে নামবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু ভোর ৬টায়।বিশ্বকাপের পর আর মাঠে নামেননি লিওনেল মেসি। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মেসি এ ম্যাচেও থাকছেন না। তবে ঘরের মাঠে মেক্সিকোর ভালো পরীক্ষা নেবে আলবিসেলেস্তেরা। চার দিন পর একই সময় আরও একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

সেখানে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিপক্ষে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের বিপক্ষে কৌতিনহো-নেইমারদের দলের মাঠের রোমাঞ্চই উপহার দেয়ার কথা। দুদলই দারুণ ফর্মে আছে। সঙ্গে লাতিন প্রতিবেশি দুইয়ের মহাদেশীয় লড়াইয়ের ইতিহাস তো সঙ্গী হচ্ছেই।

ব্রাজিল, আর্জেন্টিনার নামার রাতে নিজেদের মাঠে কোস্টারিকার বিপক্ষে খেলবে চিলি। নেদারল্যান্ডসের মাঠে নামবে বিশ্বসেরা ফ্রান্স। দুটি ম্যাচই শুরু রান পৌনে ২টায়।