আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

সিলেটে নবান্ন উৎসব আয়োজন নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল ধরে বাঙালি

 অধ্যুষিত জনপদে সার্বজনীন ও অসাম্প্রদায়িক এ উৎসবটি পালিত হয়ে আসছে। আর এই ঐতিহ্যবাহী উৎসবটি পালনের অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা
একাডেমির উদ্যোগে উদ্যাপিত হয় নবান্ন উৎসব ১৪২৫। উৎসবটি উদ্যাপন উপলক্ষে আজ (১৫ নভেম্বর) রিকাবীবাজারস্থ মুক্তমঞ্চে আয়োজন করা হয় পিঠা উৎসব, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সভাপতিত্বে
উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্তি জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আসলাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ। অনুষ্ঠানে নবান্নের শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রবীণ সাংস্কৃতি ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্ত্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক
গৌতম চক্রবর্ত্তী ও প্রাক্তন সাধারণ সম্পাদক এনামুল মুনীর। নবান্ন উৎসবে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি সিলেট এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ^বিদ্যালয় গোপালগঞ্জ-এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খায়রুল আলম খান ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূইয়া। আবৃত্তিশিল্পী আবু বকর মো. আল আমিনের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি সংগীত শিশু ও দল; শিল্পাঙ্গন, ছন্দনৃত্যালয়, নৃত্যাঞ্জলি সিলেট-এর দলীয় পরিবেশনা। বাউল সংগীত ও লোক গান পরিবেশনায় ছিলেন বিরহী কালা মিয়া, প্রতীক এন্দ, লাভলী লস্কর, ইকবাল সাঁই, সোমাইয়া ইসলাম শোভা, আশা কর, মৌমিতা দেব, অদিতি রায় বর্মণ, জয়শ্রী দেব মম, শ্যামা রাণী দেব। অনুষ্ঠানে দর্শকদের ব্যাপক উৎসাহ ও
উপস্থিতি লক্ষ্য করা যায়।