আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

অসহায় মানুষদের সহযোগীতা করতে গোলাপগঞ্জের শরীফগঞ্জের ইউপিতে

আসলেন ত্রি সিষ্টার কেয়ার ইউকে’র নেতৃবৃন্দ
গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউ/পির অসহায় মানুষকে
সহযোগীতার জন্য সহযোগীতার জন্য বাংলাদেশে আসলেন ত্রি
সিষ্টার কেয়ার ইউকে’র ডাইরেক্টর রাহেনা বেগম, সি.ও জেসন
লামন্ট ও আনোয়ার আলী।
শনিবার সাড়ে ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দরে এসে পৌছলে গোলাপগঞ্জের বিপুল সংখ্যক লোক
তাকে শুভেচ্ছা জানান। ত্রি সিষ্টার কেয়ার ইউকে’র নেতৃবৃন্দ
গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউপির এর পানিয়াগা গ্রাম
পরিদর্শন করবেন।
শুভেচ্ছাকালে তারা বলেন, এলাকার চিকিৎসা, শিক্ষার উন্নয়ন
ঘটাতে আমরা এ এলাকায় আসছি। এলাকার সাধারণ মানুষের
উন্নতি ও অবকাঠামোগত উন্নয়ন করতে ত্রি সিষ্টার কেয়ার
ইউকে বদ্ধ পরিকর। মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিন
থেকে এ প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তারই লক্ষ্যে পৌছতে উপজেলার
শরিফগঞ্জ ইউনিয়ন ঘুরে প্রতিটি ঘরে ঘরে মানুষের প্রয়োজনীয়
চাহিদা মিটিয়ে কাজ করবে এ সংগঠন। তাই সংগঠনের কাজকে
বেগবান করতে স্থানীয় সচেতন মহলের সহযোগীতা কামনা
করেছেন ত্রি সিষ্টার কেয়ার ইউকে’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শরিফগঞ্জ ইউপি প্যানেল চেয়ারম্যান মো.
ছুরাব আলী, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন
রেজি নং- চট্ট ৭০৭ এর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ,
আশরাফুল রনি, আব্দুল করিম, সাবানা আলী, ঝুমা আলী, সুমাইয়া
আলী, জাহাঙ্গীর আহমদ, লিটন প্রমুখ।